জাতীয়শিরোনাম

মজনু ও ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনের দস্যুদল ‘মজনু বাহিনী’ ও ‘ইলিয়াস বাহিনী’র ১১ সদস্য আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ শুক্রবার দুপুর পৌনে ১টায় আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হয়।
আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নিতে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং বাগেরহাটের জেলা প্রশাসন মো. জাহাঙ্গীর আলমসহ র‌্যাব-৮, র‌্যাব-৬, খুলনা ও বাগেরহাটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণ করা দস্যুরা হলেন, মজনু বাহিনীর প্রধান মজনু গাজী (৪৫), মো. বাবুল হাসান, মো. জাহাঙ্গীর হোসেন রহমত, মো. ইদ্রিস আলী, মো. ইসমাইল হোসেন, মো. মজনু শেখ, মো. রবিউল ইসলাম ওরফে ইমদাদুল, মো. আবুল কালাম আজাদ, মো এনামুল হোসেন এবং ইলিয়াস বাহিনীর প্রধান মো. ইলিয়াস হোসেন ও মো নাসির হোসেন।তাদের সবার বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
আত্মসমর্পণকালে দস্যুরা ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও শতাধিক রাউন্ড গুলি জমা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button