Uncategorized

মইন আলীর সেঞ্চুরি:প্রথম দিনেই অল আউট ইংল্যান্ড

লন্ডনে প্রথম দিনেই স্বাগতিক ইংল্যান্ডকে অল আউট করেছে পাকিস্তান। বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩২৮ রানে অল আউট হয়ে যায়। জবাবে পাকিস্তানের সূচনাটাও ভালো হয়নি। ৩ রান তুলতেই তারা এক উইকেট হারিয়ে ফেলেছে। সামি আসলাম ৩ রানে আউট হয়ে গেছেন।
ইংল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করেন মইন আলী। তার সেঞ্চুরিতে ইংল্যান্ড তিন শতাধিক রান করতে সক্ষম হয়। তিনি ১০৮ রান করেন। তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন।
পাকিস্তানের রিয়াজ ওয়াহাবের দুর্দান্ত বোলিংয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তিনি ৫ উইকেট নেন।
৪ টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১-এ এগিয়ে রয়েছে। সিরিজে সমতা আনতে এই ম্যাচে পাকিস্তানকে জয়ী হতেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button