slider

ভোলায় হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি : নাটোর ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মিদের সংঘর্ষে গুলিবৃদ্ধ হয়ে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম কে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহ¯পতিবার বিকেল সাড়ে তিনটায় শহরের হাফরাস্তা মোড় থেকে স্মরণকালের এক বিশাল মিছিল বের হয় । মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী, সাধারণ স¤পাদক মারুফ হোসেন সৃজন, সহ সভাপতি মনির হোসেন সহ নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ছাত্রদল নেতা নূরে আলমকে হত্যা করে সরকার ছাত্রদলকে দমন করতে চায়। কিন্তু সরকার পতন আন্দোলন আরো বেগবান হবে। সেই আন্দোলনে হাসিনা সরকারের পতন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button