জাতীয়শিরোনাম

ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ আর নেই

ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার সকাল ৯টার দিকে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি । চিকিৎসক জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
হিলালীর পরিবার সূত্রে জানা যায়, সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী ওয়াদুদ চৌধুরী। এসময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার দুপুরে তার মরদেহ নিজ কর্মস্থল ভোরের কাগজে নেওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে।
হিলালী ওয়াদুদ চৌধুরীর পরিবারে স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী, মা, ভাই ও বোন রয়েছেন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button