শিরোনাম
ভোমরা দিয়ে ভারত থেকে এসেছেন ২০৭ বাংলাদেশি

৪৮ ঘণ্টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অন্তত ২০৭ বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইউএনবি।
পুলিশের উপপরিদর্শক ও ভোমরা ইমিগ্রেমশন পুলিশ ইনচার্জ বিশ্বজিৎ সরকার জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীরা তাদের পরীক্ষা করেছেন এবং ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছেন।
তিনি বলেন, হোম কোয়ারেন্টিনে কতদিন থাকতে হবে সেসময় উল্লেখ করে তাদের সবার হাতে সিল লাগিয়ে দেওয়া হয়েছে। এই পুলিশ কর্মকর্তা জানান, ভারতে আটকা পড়া বাংলাদেশি, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে।
২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী সারা ভারতজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করে। ইতোমধ্যে দেশটিতে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি আক্রান্তের সংখ্যা ৮৭৩ জন এবং মারা গেছে ১৯ জন।




