
জৈশ-ই-মোহাম্মদ নামের একটি পাকিস্তানভিত্তিক সংগঠনকে জাতিসঙ্ঘের কালো তালিকাভুক্ত করার ভারতীয় প্রস্তাব চীনা ভেটোতে আটকে গেছে। এর মাধ্যমে পাকিস্তানের পাশে আরো দৃঢ়ভাবে অবস্থান নিল চীন।
ভারত দাবি করছে, এই জৈশ-ই-মোহাম্মদের অনুসারীরাই সম্প্রতি কাশ্মিরের উরিতে ভারতীয় সেনা ব্রিগেডে হামলা চালিয়েছে। তারা এর নেতা মাসুদ আজহারকে সন্ত্রাসী ঘোষণা করার দাবিও জানিয়ে আসছে।
ভারত আল কায়েদাকেও জাতিসঙ্ঘে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু চীনা আপত্তিতে সেটাও ঠেকে গেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস




