অপরাধ

ভিন্ন ধর্মে প্রেম করায় প্রাণ দিতে হলো প্রেমিককে

ভিন্ন ধর্মের মেয়ের সঙ্গে প্রেম করায় প্রাণ দিতে হল দিল্লির এক যুবককে। কারণ তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। তাই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা, মা, ভাই ও কাকাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
জানা গেছে, ৩ বছর ধরে ২৩ বছরের অঙ্কিত সেক্সেনার সঙ্গে ২০ বছরের শেহজাদির প্রেমের সম্পর্ক ছিল। প্রতিবেশী হলেও ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারছিল না শেহজাদির পরিবার। এরই মধ্যে গত বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ পশ্চিম দিল্লির মেট্রো স্টেশনে অঙ্কিতের জন্য অপেক্ষা করছিলেন শেহজাদি। তখনই অঙ্কিতের বাড়িতে যান তাঁর পরিজনরা।
অঙ্কিতের বাবা যশপাল সেক্সেনার কথায়, ”ওরা বাড়িতে এসে অঙ্কিতকে মারধর করে। এরপর ওঁর গলায় ছুরি চালিয়ে দেয়।”
যশপাল জানান, শেহজাদির ভাই ধারালো অস্ত্র দিয়ে অঙ্কিতের গলায় কোপ দেয়। পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে তারা পালায়।
এ ব্যাপারে ডেপুটি কমিশনার বিনয় কুমার জানান, ছেলেটি ভিন্ন ধর্মের বলেই আপত্তি করেছিলেন শেহজাদির মা-বাবা।
এদিকে এ ঘটনায় দিল্লির গোটা এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সূত্র: জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button