Uncategorized

ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন ঘিরে স্বপ্ন দেখছেন সাভারের ফুলচাষীরা

আলমাস হোসেন : দোড় গোড়ায় ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন। প্রকৃতিজুড়ে সেই উৎসবের আগমনী বার্তা ঘিরে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সাভারের ফুলচাষীরা। বিশেষ দিবস ঘিরে ফুল চাষীরা এখন ব্যাস্ত সময় পার করছেন ফুল বাগানগুলোতে।

সাভারের গোলাপগ্রাম খ্যাত বিরুলিয়ার শ্যামপুরের ফুল চাষীদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন ফুল চাষ। করোনার কারনে এমনিতেই দিশেহারা। সামনের দিনগুলো ঘিরেই এখন যত প্রত্যাশা।

ফুলচাষীরা বলেছেন, চাহিদা না থাকায় দাম একেবারেই পড়তির দিকে। যার মারাত্মক প্রভাব পড়েছে এখানকার কৃষি অর্থনীতিতে। ফুল চাষীদের স্বার্থ সুরক্ষায় জরুরি হড়ে পড়েছে সরকারের উদ্যোগ আর নীতি সমর্থন।

গোলাপের সাথেই যেন জুটি বেঁধেছে আরো অনেক জাতের ফুল। ফুলের অলংকার বা তোড়া তৈরিতে ক্রমেই অপ্রতিদ্বন্দ্বি। উপজেলার বিরুলিয়া ও বনগাঁও এলাকায় প্রায় কয়েক’শ হেক্টর জমিতে এবার গোলাপফুলসহ নানা জাতের ফুল চাষ হয়েছে। একশ গোলাপফুল চারশ থেকে পাঁচশ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। এখানকার ফুল রাজধানীর আগারগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হচ্ছে। ফুলের দোকানে গোলাপ বা অন্য ফুলের তোড়া তৈরির সময় অপরিহার্য। সাভার উপজেলা কৃষি অফিস ফুল চাষীদের ঘুরে দাড়ানোর জন্য নানা ভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন।

আকাশ নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button