উপমহাদেশশিরোনাম

ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

ভারতের রাজস্থানে বাস-ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। সোমবার সকালে বিকানেরে অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।
বাসটি বিকানেরে থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। এসময় দুনগড়গড়ের কাছে এলে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে দুর্ঘনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক টুইট বার্তায় বলেন, ‘বিকানের-জয়পুর হাইওয়েতে ১১ নং জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর খবরে আমি ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। তাঁদের ঈশ্বর শক্তি দিন। আহতদের জন্য প্রার্থনা করছি।’
মুখ্যমন্ত্রীর এই টুইটের পর আরও তিন জনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button