
শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় ঘটনায় ২৩ এপ্রিল মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন করছে দেশটি। সোমবার রাতে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার শোক দিবস পালনের ঘোষণা দেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। দিবসটি উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিন সকালে নিহতদের স্মরণে তিন মিনিট নিরবতা পালন করেন লঙ্কান নাগরিকরা। এদিকে পোস্টে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এক টুইটে বলেছেন, এই অকল্পনীয় ট্রাজেডির মুখে লঙ্কান জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক।
এর আগে রোববার (২১ এপ্রিল) দেশটির দুটি গির্জা ও কয়েকটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন; আহত হয়েছেন পাঁচ শতাধিক। এ ঘটনায় বিকৃত ও ধারণাভিত্তিক প্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।




