উপমহাদেশশিরোনাম

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে ভারতে। একদিনে রেকর্ড পরিমান মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় দুই হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু বরণ করেছে ৭৩ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। যা এক দিনে সর্বোচ্চ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪৩। মৃত্যুর দিক থেকেও রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৭। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ।
ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লির। এই তিনটি রাজ্যে যে হারে সংক্রমণ বাড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।
মহারাষ্ট্রে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের মধ্যে ৩১ শতাংশেরও বেশি আক্রান্ত এই রাজ্যেই। সারা দেশের ৪৬ শতাংশেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রেই। ইতিমধ্যেই এ রাজ্যে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের।
গুজরাতে আক্রান্তের সংখ্যা ৪৩৯৫ জন। মৃত্যু হয়েছে ২১৪ জনের। আর দিল্লিতে ৩ হাজার ৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৯ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৬০ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। রাজস্থানে সংক্রমিত হয়েছেন ২৫৮৪ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ২৩২৩। উত্তরপ্রদেশে ২২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৯ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button