ভারতে একদিনে আক্রান্ত ১৮ হাজার ছাড়ালো

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৮ হাজার ৫২২ জন। আর মৃত্যু হয়েছে ৩২৪ জনের।
অন্যদিকে এই নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ৯৫৩। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ ও মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৮৫ জনের।
ভারতে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। এই নিয়ে টানা ৭ দিন দেশে ১৪ হাজারের বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন।
মহারাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টার করোনার জেরে মৃত্যু হয়েছে ১৭৫ জনের। শুক্রবার অবধি শুধুমাত্র মুম্বইয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।
অন্যদিকে দিল্লিতেও পরিস্থিতি এখনও সংকটপূর্ণ। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৬০ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৭ হাজারে।
সূত্র: কলকাতা২৪x৭




