উপমহাদেশশিরোনাম

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। খোদ সেকথা টুইট করে জানালেন ৮৪ বছরের এই সাবেক কংগ্রেস নেতা।
সোমবার দুপুর সোয়া একটা নাগাদ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি পোস্ট করেন, ‘‌অন্য একটি কারণে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে আমার করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ এসেছে। আমি অনুরোধ করছি, গত কয়েক সপ্তাহে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তারা দয়া করে নিজেদের আইসোলেট করুন এবং সময়মতো করোনা পরীক্ষা করিয়ে নিন।’
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন প্রণব মুখার্জি। তার অসুস্থতার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। টুইটারে ইতিমধ্যেই তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের নেতা অজয় মাকেন টুইট করেন, ‘স্যর, প্রার্থনা করি আপনি জলদি সুস্থ হয়ে উঠুন। আপনার দীর্ঘায়ু হোক ও শরীর সুস্থ থাকুক।‌’
সূত্র : আজকাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button