খেলা

ভারতের কাছেও হার : বিদায়ের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

বৃষ্টিটা বোধহয় সৌভাগ্য হিসেবেই এসেছিল ভারতের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে কার্টেল ওভারের ম্যাচ জিতে নিয়েছে তারা অনায়াসে। কলম্বোতে সারা দিনই বৃষ্টি ছিল। খেলা ওই কারণেই দেরিতে শুরু হয়। এক ওভার কার্টেলও হয়ে নির্ধারিত হয় ১৯-এ। এমন ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নামতে হয় শ্রীলঙ্কাকে। এখানেই তারা কিছুটা পিছিয়ে যায়। আগের ম্যাচগুলোর মতো পাওয়ারপ্লেতে সেভাবে রান ওঠেনি। উইকেটও হারাতে হয় বৃষ্টিতে দীর্ঘক্ষণ কাভারের নিচে থাকা আর্দ্রতাযুক্ত উইকেটে। তবু ১৫২ রান সংগ্রহ করেছিল তারা ৯ উইকেটে। কুশল মেন্ডিস ঠিকই নিজের খেলা খেলে দিয়েছেন। তার করা ৫৫ রানের ওপর ভর করেই শ্রীলঙ্কা ওই সংগ্রহে পৌঁছেছিল। এ ছাড়া আর কেউই পারেননি দায়িত্ব নিয়ে খেলতে। যেটা করেছিল তারা আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে। ওই ম্যাচে ২১৪ করা দলটি এত কম স্কোর করবে তা ভাবা যায়নি। তবে লঙ্কান ব্যাটসম্যানদের এ ম্যাচে বেশ ভালোই কন্ট্রোল করেছে ভারতীয় বোলাররা। বিশেষ করে পেস বোলার শারডুল ঠাকুরের মারাত্মক বোলিংয়ের মুখে ক্রিজ আঁকড়িয়ে দাঁড়াতে পারেনি ভারত। চার উইকেট নেন এ বোলার, ২৭ রানে। অন্যদের মধ্যে সুন্দর নেন দুই উইকেট। ব্যাটসম্যানদের মধ্যে কুশল ছাড়া থারাঙ্গার ২০ রান উল্লেখযোগ্য। আসলে বাংলাদেশের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচটিতে হেরে যাওয়ার পর লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা আত্মবিশ্বাসীনতাও লক্ষ করা গেছে। না হয় কুড়ি ওভারের ম্যাচে ৯ উইকেট হারাবে?
এরপর ১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত প্লান কষেই ব্যাটিং করে। ১৩ রানে রুহিত শর্মা আউট হওয়ার পর, ২২ রানে আউট হন সফল ব্যাটসম্যান শেখর ধাওয়ান। এরপর ৬২ রানে রায়না ও ৮৫ রানে লোকেশ রাহুল আউট হলে কিছুটা চাপে পড়ে। কিন্তু মানিষ পান্ডে ও দিনেশ কার্তিক আর পেছনে তাকায়নি। দু’জন অপরাজিত থেকেই দলকে নিয়ে যান জয়ের মার্কে। পান্ডে অপরাজিত ৩১ বলে ৪২ ও কার্তিক অপরাজিত ছিলেন ২৫ বলে ৩৯ করে। ধ্যানাঞ্জয়া নেন দুই উইকেট।
এটা শ্রীলঙ্কার টানা দ্বিতীয় হার। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ভারত। চার পয়েন্ট তাদের তিন ম্যাচে। সমান ম্যাচে শ্রীলঙ্কা ২ ও এক ম্যাচ কম খেলে বাংলাদেশের পয়েন্টও ২। পরের ম্যাচ আগামীকাল বাংলাদেশ ভারতের মধ্যে। সোমবারের ম্যাচে পরাজয়ের ফলে বিদায়ের আশঙ্কায় পড়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button