খেলা

ভারতীয় কন্যা বিয়ে করছেন আরেক পাক ক্রিকেটার!

প্রায় এক দশক আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের। দুজনের প্রেম ও বিয়ে নিয়ে সেই সময় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবার আলোচনায় এসেছেন পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী। তিনিও নাকি ভারতীয় কন্যা বিয়ে করতে যাচ্ছেন।
পাত্রী ভারতীয় সামিয়া আর্জু। পেশায় ইঞ্জিনিয়ার সামিয়ার বাড়ি হরিয়ানায়। তিনি এমিরেটস এয়ারলাইনসে কর্মরত। সব ঠিক থাকলে আগামী ২০ আগস্ট বিয়ে হওয়ার কথা হাসান-সামিয়ার। দুবাইয়ের আটলান্টিস পাম হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা তাদের। ১৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর কথা সামিয়ার বাবা লিয়াকাত আলী সহ পরিবারের সদস্যদের।
অবশ্য বিয়ের কথা অস্বীকার করেছেন হাসান আলী। এ ব্যাপারে তিনি বলেন, ‘আপনাদের জানাতে চাই আমার বিয়ে এখনো ঠিক হয়নি। দুই পরিবার দেখা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সব ঠিক হয়ে গেলে খুব তাড়াতাড়ি সবাইকে সুখবর দেব।’
এর আগেও ভারতীয় কন্যা বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার জাহির আব্বাস ও মহসিন হাসান খান। এবার আরো এক পাক ক্রিকেটারের সঙ্গে নতুন সংসার পাততে চলেছেন ভারতীয় কন্যা। যা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button