খেলা

বাংলাদেশ থেকে ৯ রান দূরে শ্রীলঙ্কা

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ৩ উইকেটেই ৫০০ অতিক্রম করেছে সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও দেখাচ্ছে দারুণ নৈপুণ্য। তৃতীয় দিন শেষে বাংলাদেশ থেকে ৯ রান দূরে রয়েছে তারা।
শূন্য রানে এক উইকেট হারালেও সেই প্রাথমিক ধাক্কাটা ভালোভাবে সামলে নিয়েছে লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে ৩০৮ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। দুজনেই পূর্ণ করেছেন শতক। তবে দ্বিতীয় সেশনের শুরুতে ডি সিলভাকে (১৭৩) আউট করে লঙ্কান প্রতিরোধ ভেঙেছেন মোস্তাফিজুর রহমান। দ্বিশতকের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে মেন্ডিসকে। ১৯৬ রান করে আউট হয়েছেন এই ডানহাতি ওপেনার। চতুর্থ উইকেটে আবার ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দিনেশ চান্দিমাল ও রোশেন সিলভা।
দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ১৩৮ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৫০৪ রান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button