খেলা

পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

দু’দলের মধ্যকার একমাত্র ওয়ানডে ম্যাচে পাকিস্তানের নারী ক্রিকেট দলকে মাত্র ৯৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশের মেয়েরারা। ৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ৬ উইকেটে পাকিস্তানের মেয়েদের হারায়।টি-২০ সিরিজ হারার পর একমাত্র এক দিনের ম্যাচে জয় পেলো বাংলাদেশের মেয়েরা।
সোমবার (০৮ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক।৩৪.৫ ওভারে ৯৪ রান করে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন জাভেরিয়া খান। বাংলাদেশের বোলারদের মধ্যে খাদিজা তুল কুবরা ৯.৫ ওভার বল করে ২০ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন। এছাড়া রুমানা আহমেদ ২টি, লতা মন্ডল ১টি ও জাহানারা আলম ১টি করে উইকেট শিকার করেন।
আগে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পাকিস্তান। মাত্র ১ উইকেট হারিয়েই ৫০ রান করে সফরকারীরা। কিন্তু ডানহাতি অফস্পিনে ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাকিস্তান শেষের ৫ উইকেট হারায় মাত্র ১০ রানে। কুবরা মাত্র ২০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন। ওয়ানডে ক্রিকেট‍ ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৬ উইকেট শিকার করলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনও বোলারই এর আগে ৫ উইকেট পাননি। সর্বোচ্চ ৪ উইকেট ছিল এই কুবরারই। গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে টি-টুয়েন্টি ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নেন জাহানারা আলম। টি-টুয়েন্টির পর ওয়ানডেতেও এবার বাংলাদেশের মেয়েরা দেখালেন বোলিং নৈপুণ্যের দুর্দান্ত প্রদর্শনী। এছাড়া রুমানা আহমেদ ২, জাহানারা আলম ১ ও লতা মন্ডল ১টি করে উইকেট তুলে নেন।
ওয়ানডে ক্রিকেটে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে বিশ্বের দুই বোলারের। সোমবার সে রেকর্ডে ভাগ বসাতে পারতেন কুবরা। শেষ দিকে কট অ্যান্ড বোল্ডের সুযোগ মিস করায় তা পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের।শুরুতেই পাকিস্তানের বোলার সানা মিরের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন আয়েশা রহমান।শারমিন আক্তার ১১ বল খেলে ৩ রান করে রান আউট হন। এর পর ফারজানা হক ও রুমানা আহম্মেদের ব্যাটে জয়ের দিকে এগুতে থাকে বাংলাদেশ। একটুর জন্য নিজের অর্ধশত মিস করেন ফারজানা তিনি ৮১ বলে ৪৮ রান করে সানা মিরের ২য় শিকার হয়ে সাজ ঘরে ফিরে যান।এছাড়া রুমানা আহম্মেদ ৭০ বলে ৩৪ রান করে দিয়ানার বলে আউট হলে ,লতা মন্ডল ৩ ও ফাহিমা খাতুন ৫ রান করে দলকে জয় এনে দেন।পাকিস্তানের বোলারদের মধ্যে সানা মীর ২টি ও দিয়ানা বেইগ ১টি করে উইকেট শিকার করেন।
৪ ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবে বাংলাদেশ। পাকিস্তান নারী দলের বিপক্ষে ৩ ম্যাচই হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। আরেক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button