slider

ভাঙ্গুড়ায় ছায়াকুঞ্জ পৌর শিশুপার্কের উদ্বোধন

মোঃ মেহেদী হাসান, ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ছায়াকুঞ্জ পৌর শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে পৌর শহরের হাজী গয়েজুদ্দীন মহিলা ফাজিল মাদরাসা পুকুর পাড়ে এই শিশুপার্কটি গড়ে তোলা হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব মো: মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পার্কটির শুভ উদ্বোধন করেন। বড়ালব্রিজ খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব মো: মকবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার ছানা মাস্টার, সাবেক পৌর মেয়র ওসমান গনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি প্রমুখ।

এ পার্কটিতে শিশুদের চিত্তবিনোদনের জন্য দোলনা, নাগরদোলা, রেলগাড়ীসহ বিভিন্ন ধরনের রাইডার স্থাপন করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক কর্নার রয়েছে পার্কটিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button