পতাকা ডেস্ক: আজ রায়েরবাজার কবরস্থানে জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত, শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়ার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এসময় শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবি পার্টির প্রতিনিধি দল। পরে কবর জিয়ারত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, সহকারী স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন তানভির, তোফাজ্জল হোসেন রমিজ, সহকারী সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, সহকারী দফতর সম্পাদক মশিউর রহমান মিলু সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Related Articles
Check Also
Close
-
দিল্লি ফিরলেন কাবুলে উদ্ধার হওয়া কলকাতার মেয়ে জুডিখJuly 24, 2016