slider

ভাঙলো ৪ দিনের মিলন মেলা

প্রতিনিধি, ঘিওর, মানিকগঞ্জ : শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে মানিকগঞ্জের ঘিওরের লক্ষী নারায়ণ কুঠিরের মেলা। ভাঙলো চার দিনের সংগীত শিল্পী, বাউল, কীর্তণীয়া, সাধক আর যাত্রা শিল্পীদের মিলন মেলা।
উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে অটল চন্দ্র সাহার আঙিনায় লক্ষী নারায়ণ কুঠিরে গত মঙ্গলবার থেকে এ উৎসবের শুরু হয়ে শুক্রবার রাতে শেষ হয়। প্রতি বছরের ন্যায় এবারও দেশের নানা প্রান্ত থেকে শত শত ভক্ত অনুরাগী আর দর্শকদের পদচারনায় মুুখরিত ছিল মেলা।
মেলা পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উত্তম কুমার সাহা, ঠাকুর দাস বালো, অজিত সিংহ, বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র মন্ডল, চিত্ত রঞ্জন মন্ডল, সুবোধ মন্ডল, লোকমান মোল্লা, ব্যবসায়ী হেলাল উদ্দিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button