
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষের (২০১৬-১৭) ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলরদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলরের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় উপরোক্ত সিদ্ধান্ত হয়েছে।
সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সর্বোচ্চ নিরাপত্তা সহায়তা চাওয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অনুরোধ জানানো হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির বর্তমান সভাপতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের প্রায় সব কয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলরগন উপস্থিত ছিলেন। ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বৈঠকে ২৬টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলরগণ উপস্থিত ছিলেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমূহের তারিখ হচ্ছে : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২২অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫ নভেম্বর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৬ অক্টোবর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৮ অক্টোবর , বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা ১৮ নভেম্বর।
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ৯ ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২৯ অক্টোবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ৮ নভেম্বর,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২৫ নভেম্বর এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ৩ ডিসেম্বর।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ২৬ নভেম্বর ,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ১৮ থেকে ২১ ডিসেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪ থেকে ৭ নভেম্বর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ১০ ও ১১ ডিসেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১ ও ১২ নভেম্বর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৩ ডিসেম্বর।
অন্যান্য বিশ্ববিদ্যালয়:
ঢাকা বিশ্ববিদ্যালয়-২৩,২৪,৩০ সেপ্টেম্বর, ২১ ও ২৮ অক্টোবর ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় দিন বিকেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা ১৯ থেকে ১৭ নভেম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ থেকে ২৭ অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৩ থেকে ৩১ অক্টোবর, খুলনা বিশ্ববিদ্যালয়, ৩ থেকে ৫ নভেম্বর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ১৯ থেকে ২৪ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, ২৪ থেকে ২৮ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৮ ও ১৯ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ১৩ থেকে ১৭ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ১৪, ১, ২১ ও ২২ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ২, ৩ ও ৯ ডিসেম্বর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ২৬ ডিসেম্বর ফাজিল সম্মান ৮ থেকে ২০ জানুয়ারি ২০১৭ ফাজিল পাস।




