শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় মদসহ আ.লীগ-যুবলীগের ২২ নেতা-কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরিয়তনগরে অবস্থিত আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে বিদেশি মদ ও বিয়ারসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২২ জনকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চান্দপুরের মৃত হান্নান ঠাকুরের ছেলে মনির ঠাকুর (৩৫) এবং সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জগৎসারের জহিরুল হকের ছেলে শাহীনুর ইসলাম (৩৫)।
এছাড়াও অন্য আটককৃতরা হলেন- ঢাকার বাড্ডার ফেরদৌস চৌধুরী (৩৪), শেরপুরের নকলার আলাউদ্দিন (২৪), রাজবাড়ীর আকমল হোসেন (৪২), নেত্রকোনার মনিরুজ্জামান (২৪), ময়মনসিংহের নান্দাইলের আশিক (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মো. রুবেল (২৩), সরাইলের বড়ইছড়ার মুন্না (২৩), ঢাকার দোহারের সাইফুল ইসলাম (২৭), সিরাজগঞ্জের উল্লাপাড়ার মো. হায়দার (২৮), ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার জাকির হোসেন (৩৫), কাউতলীর মো. শাহজাহান (৪৫), জাদুঘরের আনোয়ার হোসেন (৪২), জামালপুরের জুয়েল রানা (২৩), নরসিংদীর মনোহরদীর রুবেল মিয়া (২৭), বরিশালের বাকেরগঞ্জের জব্বার (২৩), পটুয়াখালীর বাউফলের আল আমিন (২৭), কিশোরগঞ্জের চারারবনের ইকবাল (২৫), কলিয়ারকান্দির মান্না মিয়া (২৪), কুলিয়ারচরের তন্ময় মোল্লা (২৪) ও ভৈরবের নবী হোসাইন (২৮)।
আটককৃতদের থেকে বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনহীন হুইস্কি ও ভোদকা জাতীয় বিদেশি মদ ৭৬ বোতল, ৭২ ক্যান বিদেশি ভোদকা, ১৩১ ক্যান বিদেশি বিয়ার এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এই অভিযানে নেতৃত্ব দেন।
সুত্র : পূর্বপশ্চিমবিডি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button