ব্রাজিলে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠালো যুক্তরাষ্ট্র
ব্রাজিলে ২০ লাখ ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠালো যুক্তরাষ্ট্র। যদিও করোনা রোগীদের চিকিৎসা দিতে এই ওষুধ নিয়ে বিস্তর তর্ক বিতর্ক চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুদিন আগে এই ওষুধ করোনা রোগীদের ওপর পরীক্ষা বন্ধ করার কথা বলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা বলে আসছেন, ম্যালেরিয়া প্রতিরোধক এই ঔষধ দিয়েই করোনাভাইরাস ঠিক করা সম্ভব বলে বিশ্বাস করেন দুই দেশের শীর্ষ ব্যক্তিরা।
ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো বলেছেন, তিনি তার ৯৩ বছর বয়সী মায়ের জন্য এক বাক্স রেখে দিয়েছেন।
হাইড্রোক্সিক্লোরোকুইন করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে কি করে না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি।
এদিকে ইতিমধ্যে করোনায় বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়। এছাড়া দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশি মানুষের। বিবিসি, ওয়ার্ল্ডওমিটার।




