ব্যালন ডি’অর রোনাল্ডোরই

ইউরো ফাইনাল যেন ব্যালন ডি’অরের লড়াইও ছিল। এই টুর্নামেন্টের শিরোপা দিয়েই এ বছরের ফিফা বর্ষসেরা নির্ধারণ হবে বলেই ধারণা করে নিয়েছিল সবাই। ফ্রান্সের আন্তোনিও গ্রিজম্যান যেভাবে খেলছিলেন টুর্নামেন্টজুড়ে, তাতে মেসি-রোনাল্ডোর আধিপত্যের অবসান তার মধ্যেই দেখেছিলেন অনেকে। পুরো টুর্নামেন্টে ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
কিন্তু রোনাল্ডো যখন ফাইনালে উঠে গেলেন, তখন হিসেবটা পাল্টে গেলো। ইউরোজয়ীর হাতেই উঠতে পারে আগামী ব্যালন ডি’অর- এমনটাই জ্বল্পনা-কল্পনা শুরু হয়েছিল আগে থেকে। অবশেষে ইউরোর শিরোপা উঠলো রোনাল্ডোর হাতেই।
আন্তোনিও গ্রিজম্যানও স্বীকার করে নিলেন, ব্যালন ডি’অরটা ইতিমধ্যে জিতেই নিয়েছেন রোনাল্ডো। আন্তোনিও গ্রিজম্যান সরাসরি বলে দিলেন, ব্যালন ডি’অরের দৌড়টা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কারণ, রোনাল্ডোর হাতেই উঠেছে ইউরোর শিরোপা। এই শিরোপা জয়ের পর এমনিতেই সবার এক নম্বর পছন্দ হয়ে দাঁড়াবেন রোনাল্ডো। আরো কারণ আছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটাও জিতেছেন তিনি। ফাইনালের পর গ্রিজম্যানের কাছে ব্যালন ডি’অর বিষয়ে জানতে চাওয়া হলে বলেন, ‘ব্যালন ডি’অরের প্রশ্ন এখন শেষ। কারণ, এই মৌসুমেই রোনাল্ডো দুটি বড় বড় শিরোপা জিতে নিয়েছেন।’




