slider

বোয়ালমারীতে হাফ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা পশ্চিমপাড়া থেকে মজনু শেখ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাফ কেজি গাঁজা সহ আটক করেছে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কবির হোসেন। মজনু শেখ শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের ইদ্রিস শেখের ছেলে। আটকের ঘটনায় এসআই কবির হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১২।

এসআই কবির হোসেন বলেন, ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মার্চ) রাত সোয়া ১১টার দিকে জয়পাশা পশ্চিমপাড়া সিরাজ মোল্যার বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে মজনু শেখকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকের ঘটনায় মাদক মামলা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হাফ কেজি গাঁজাসহ মজনু শেখ নামের একজনকে আটক করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button