sliderস্থানিয়

বোয়ালমারীতে সরকারি বরাদ্দ খেজুর ৫০ মাদ্রাসায় বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাহে রমজান উপলক্ষে সরকারি বরাদ্দ ২০৭ কজি খেজুর উপজেলার ৫০টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা হলরুম খেজুর বিতরণ করা হয়। মাদ্রাসাগুলো হলো ছোলনা সালামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কামরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, শাহ মো. আবু জাফর মহিলা মাদ্রাসা, শামসুল উলুম মাদ্রাসা, রহমান ইয়া আরাজি এতিম খানা সহ ৫০টি মাদ্রাসা। ছোট মাদ্রাসায় ৪ কেজি বড় মাদ্রাসায় ৫ কেজি করে দেয়া হয় মাদ্রাসার প্রধানদের হাতে। খেজুর বিতরের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা আলভীর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button