
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা রেলস্টেশনের উওর পাশ থেকে যৌথবাহিনীর অভিযান চালিয়ে সাথী বেগম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৪০পিস ইয়াবা বড়ি, ১ কেজি গাঁজা ১ টি রেদমি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাথী বেগম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বেশ্যনাথপুর গ্রামের ইসমাইলের স্ত্রী।
সোমবারব (১১ আগষ্ট) রাত আড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পৌরসভার ছোলনা এলাকার রেলষ্টেশনের পাশ থেকে, তাকে ইয়াবা বড়ি ও গাঁজা সহ হাতেনাতে আটক করেন।
আটককৃত ব্যক্তি সাথী বেগম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মাদক চক্রের সাথে জড়িত । অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোনের জব্দ তালিকা প্রস্তুত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামানকে বুঝিয়ে দিয়ে, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের করেন। মামলা নং/৩৬(১) ১০(ক),১৯(ক)ধারায় দিয়ে আসামি চালান করেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন,“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”
এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।




