sliderস্থানিয়

বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রোববার (২২.০৬.২৫) বিকেলে স্থানীয় থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আসামি পলাতক রয়েছে।

জানা যায, উপজেলার রুপাপাত ইউনিয়নের পুতুমদিপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল মন্ডল ওরফে বাগান মাস্টার (৬২) এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় গৃহবধূ থানায় অভিযোগ দিলে রোববার বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নম্বর (২০)। ওই গৃহবধূ একটি বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক উত্তর শ্রেণীর ছাত্রী। তার ৭ বছরের একটি ছেলে রয়েছে। স্বামী পরিত্যক্ত ওই গৃহবধূ অভিযোগ করেন, গ্রামের বাড়িতে থাকার সুবাদে বাগান মাস্টার বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে গত ৩ জুন সকাল সাড়ে ১০ টার দিকে ফাঁকা বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। ডাকচিৎকারে লোকজনে এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এরপর থেকে ক্রমাগতভাব গৃহবধূ ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে ওই গৃহবধূ (২৮) থানায় ধর্ষণ চেষ্টা ও জীবননাশের হুমকি দানের মামলা করেন।

অভিযুক্ত বাগান মাস্টার মোবাইল ফোনে বলেন, ধর্ষণ চেষ্টা এবং জীবননাশের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

বোয়ালমারী থানা অফিসার্ ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের চেষ্টা ও জীবননাশের হুমকির পাওয়ার পর অভিযোগ পাওয়ার পর। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। আসামি ধরার ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button