বিনোদন

বোনের বিয়েতে আলো কাড়লেন শাহরুখকন্যা

বলিউডে অভিষেক না হলেও এরই মধ্যে অন্তর্জালে অগণিত ভক্ত-অনুরাগী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তাঁর নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটানোর পরে এবার পারিবারিক বিয়ের অনুষ্ঠান উপভোগ করছেন সুহানা খান। কাজিনের বিয়ের অনুষ্ঠানে সবার নজর ছিল এই স্টার কিডের দিকে।
অন্তর্জালে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বোনের বিয়ের অনুষ্ঠান উপভোগ করছেন সুহানা খান। সুহানার কাজিন আলিয়া চিব্বা সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন। মেহেদি অনুষ্ঠানে তিনি আরো অনেকের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। সুহানা পরেছেন রুপালি এমব্রয়ডারি সংবলিত সবুজাভ জামা। বোনের মতোই হাতে মেহেদির রং।
অন্তর্জালে সুহানার ছবি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এ স্টার কিডকে প্রশংসায় ভাসাতে শুরু করেন ভক্ত ও অনুরাগীরা। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘খুব গর্জিয়াস লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘বিউটিফুল ও গর্জিয়াস।’

বন্ধুদের মতো সুহানাও হাতে মেহেদি দিয়েছেন। ছবি : ইনস্টাগ্রাম

মাত্র কয়েক দিন আগে লন্ডনে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন সুহানা। সেই ছবিগুলো অন্তর্জালে ভাইরাল হয়েছিল। চিবুকখোলা সাদা টি-শার্ট, খোলা চুল, নখপালিশ আর ন্যুড লিপিস্টিকে অপরূপ লাগছিল এ তারকা-সন্তানকে।
তারকা-সন্তানদের প্রতি এমনিতেই ভক্তদের আগ্রহ অশেষ। আর তিনি যদি হন বলিউড বাদশাহর সন্তান, অনুমান করাই যায়। এখনো বিনোদন দুনিয়ায় পা রাখেননি। তবে অন্তর্জাল দুনিয়ায় অসংখ্য অনুরাগী সুহানা খানের। নিঃসন্দেহে অন্তর্জাল দুনিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ তিনি।
সুহানা এখন যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন। তবে মাঝেমধ্যেই তিনি মুম্বাইয়ে নিজের ঘরে ফেরেন। মা-বাবাকে সঙ্গ দেন। আর নিজের সেরা বন্ধু শানায়া কাপুর ও অনন্যা পান্ডের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান। লন্ডনেও বন্ধুসংখ্যা কম নয়।
গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। এরই মধ্যে গ্ল্যামার জগতে পা রেখেছেন তিনি, বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও বাবা বলছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। সুহানাকে রুপালি পর্দায় দেখতে তর সইছে না ভক্তদের। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button