রাজনীতিশিরোনাম

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে পিপিই দিয়েছে জেডআরএফ ও ড্যাব

ঢাকায় ৮ টি বেসরকারি মেডিকেল ও ২ টি ডেন্টাল কলেজের চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বুধবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন জেডআরএফের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। পিপিই বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
যেসব মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই প্রদান করা হয়েছে সেগুলো হচ্ছে- উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ, এমএইচ শমরিতা মেডিকেল কলেজ, এমএইচ শমরিতা ডেন্টাল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, আদ-দ্বীন মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ।
ডোনার বলেন, পিপিই বিতরণে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন জেডআরএফের মনিটর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, সাংগঠনিক সম্পাদক ডা. খালেকুজ্জামান দীপু ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ.এস.এম রাকিবুল ইসলাম আকাশ।
করোনাভাইরাস মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে জেডআরএফ ও ড্যাব। করোনা সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ এবং প্রাথমিক জরুরি স্বাস্থ্যসেবার জন্য ২৪ ঘণ্টার মোবাইল হটলাইন চালু করা হয়েছে। রোগের ধরন বুঝে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে ফোনে সংযুক্ত করার পাশাপাশি সমস্যা জেনে টেলিফোনেই রোগীকে প্রেসক্রিপশন দেয়া হচ্ছে। সেইসাথে মূল্য পরিশোধ সাপেক্ষে রোগীর চাহিদা অনুযায়ী ওষুধ রোগীর বাড়ি পৌঁছানোর জন্য মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যামট্যাব) একটি টিম বিনা মূল্যে সেবাদানে নিয়োজিত আছে। গরিব রোগীকে বিনা মূল্যে ওষুধ দেয়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এছাড়া জেডআরএফের কৃষিবিদ গ্রুপ রাজধানীর বস্তিতে জীবাণুনাশক ওষুধও স্প্রে এবং প্রকৌশলী গ্রুপ সাধারণ মানুষের হাত ধোয়ার জন্য রাজধানীতে হাত ধোয়ার বেসিন স্থাপন শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button