শিক্ষা

বেরোবির সাথে প্রতিবন্ধী কল্যাণ সমিতির সমঝোতা চুক্তি 

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আব্দুস সাত্তার দুলাল এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক (ডিপিওডি) জনাব মোঃ ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর মোঃ আতিউর রহমান ও মোঃ ছদরুল ইসলাম সরকার, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব মোঃ আমিনুর রহমান এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এসব চুক্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি শিক্ষা এবং গবেষণা সংশ্লিষ্ট সকল বিষয়ে একসাথে কাজ করার সুযোগ পাবে।

উল্লেখ্য; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী বিষয়ক বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রবিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশেষজ্ঞ মতামত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button