শিক্ষাশিরোনাম

ভারতের বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গোসল নিষিদ্ধ!

চলছে এপ্রিল মাস। তীব্র গরম। আর এর মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের আবাসিক ছাত্রীদের গোসল করা নিষিদ্ধ ঘোষণা করেছে। আর এই ঘটনায় পড়ে গেছে হইচই। ঘটনাটি ঘটেছে ভারতের মাইসোরের মাইসুরু বিশ্ববিদ্যালয়ে।
জানা যায়, মাইসুরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা পড়েছে চরম বিপত্তিতে। ছাত্রী হলের প্রায় ৮০০ জন ছাত্রীকে গোসল করা ও জামাকাপড় কাচায় নিষেধাজ্ঞা জারি করেছে হল কর্তৃপক্ষ। কারণ আবাসিক হলে পানি নেই।
গরম শুরু হতেই মাইসোরের এই এলাকায় শুরু হয়ে যায় তীব্র পানির কষ্ট। এবারও তেমনই দশা। প্রায় তিন মাস ধরেই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পানির সমস্যা। এতদিন ধরে ট্যাঙ্কার আনিয়ে সেখান থেকে প্রাথমিক ও জরুরী প্রয়োজনের পানি সরবরাহ করা হচ্ছিল ছাত্রীদের। কিন্তু গরম ও বিদ্যুতের সরবরাহ কম থাকায় পাল্লা দিয়ে বেড়ে যায় পানির সংকট।
তবে সপ্তাহের শুরু থেকেই একেবারে গোসল ও কাপড় কাচায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন ছাত্রীরা। সোমবার মাঝরাত থেকেই দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।
মাইসুরু বিশ্ববিদ্যালয়ের ভিসি জি হেমন্ত কুমার জানিয়েছেন, পানি তোলার মোটর পুড়ে নষ্ট হয়ে যাওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে। একইসঙ্গে গরমের জেরে এলাকার কুয়োগুলিও শুকিয়ে গিয়েছে। ফলে বিপত্তি বেড়েছে আরো। ঘটনার জেরে ছাত্রী হলের পরিচ্ছন্নতাও এখন প্রশ্নের মুখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button