শিক্ষা

বেরোবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিউর রহমান

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী প্রক্টর এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আতিউর রহমান। নিয়মিত প্রক্টর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ২৮ সেপ্টেম্বর ২০১৭ থেকে আগামী ২৫ অক্টোবর ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ড.আতিউর রহমানকে এই দায়িত্ব প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ. তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button