শিক্ষা

বেরোবিতে ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শ ও জাতীয় চার নেতার রক্তের ইতিহাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শ ও জাতীয় চার নেতার রক্তের ইতিহাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবন-০৩ এর ৪র্থ তলার গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ।
আলোচনায় বক্তারা বলেন, “২৫ মার্চ, ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর এর মতো কৃষ্ণগহŸর বাঙালির ইতিহাসে না থাকলে অন্যরকম এক বাংলাদেশ পেতাম আমরা। সে বাংলা সোনার বাংলা হতো এবং সেই বাংলাদেশ কথা বলত সম্পূর্ণ অন্য স্বরে। আমরা আরো এক ঘোরতর কালোদিন এই ৩ নভেম্বরের প্রাক্কালে দাঁড়িয়ে আছি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর আদর্শের কাছেই আমাদের ফিরতে হবে। ফিরতে হবে তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আর ‘কারাগারের রোজনামচা’য়। অনুসরণ করতে হবে বঙ্গবন্ধুর আর চার জাতীয় নেতার রক্তের উত্তরাধিকারে ।”
নীল দলের সভাপতি ড. শফিক আশরাফ এর সভাপতিত্বে এবং কথাসাহিত্যিক আশান উজ জামান এর সঞ্চালনায় ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শ ও জাতীয় চার নেতার রক্তের ইতিহাস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হক।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ারুল আজিম, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button