slider

বেনাপোল চেকপোষ্টে ৫১ লাখ টাকার বৈদেশিক মুদ্রা সহ যাত্রী গ্রেফতার

জাহিদ হাসান,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোষ্টে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রী’র ব্যাগ তল্লাশী করে ইউএস ডলার, সৌদি রিয়াল, কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি, বাংলাদেশী টাকা, বিদেশী মদ এবং ০১টি মোবাইল জব্দ করেছে চেকপোষ্ট সংলগ্ন ৪৯, বিজিবি’র নিয়মিত তল্লাশী কেন্দ্রের দায়িত্বরত সদস্যরা।
যশোর(৪৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল চেকপোষ্ট সংলগ্ন আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ৪৯, বিজিবি কতৃক নিয়মিত তল্লাশীকালে ভারত হতে আগত একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশী করা হয়। প্রাথমিকভাবে ব্যাগের ভিতরে ভারতীয় বিস্কুট ও সনপাপড়ীর প্যাকেটে ইউএস ডলার পাওয়া যায়। পরবর্তীতে উক্ত ব্যক্তি ও তার লাগেজ ৪৯, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অপস্ অফিসারের উপস্থিতিতে অধিকতর তল্লাশী করে তার ব্যক্তিগত লাগেজের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য সনপাপড়ী ও বিভিন্ন প্রকার বিস্কুট এর প্যাকেটের মধ্যে অভিনব কায়দায় থরে থরে সাজানো ইউএস ডলার ২২,৩০০, সৌদি রিয়াল ৫৭,০০০, কানাডিয়ান ডলার ১০,০০০, ভারতীয় রুপি ৭২০, বাংলাদেশী টাকা ৭,৪৩০/-, বিদেশী মদ ০৮ বোতল, ০১টি মোবাইল উদ্ধার করা হয়। অবৈধ ভাবে হুন্ডি পাচারের অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ আশিক মিয়া (২৬), পিতা-নুরুল হক মোল্লা, গ্রাম-কলিম উল্যা মাষ্টার কান্দি, ঢংগী কান্দি, ডাকঘর-পালের চর হাট, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর।
জব্দ হওয়া বৈদেশিক মুদ্রা’র সিজার মূল্য ৫১,১৮,০১৬/-(একান্ন লক্ষ আঠার হাজার ষোল টাকা)৷ যা আইনি প্রক্রিয়ার জন্য আটককৃত হুন্ডি ও মাদকসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button