slider

বেনাপোলে ১ কেজি স্বর্ণেরবারসহ পাসপোর্ট যাত্রী আটক

জাহিদ হাসান,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।
সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট ইমিগ্রেশন তল্লাশি কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, বরগুনা জেলার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।
বেনাপোল কাস্টম হাউজ শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক ব্যক্তির গতি রোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ পিচ স্বণের বার্র উদ্ধার সহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ টাক। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button