বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে ত্রাণ বিতরণ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের কয়েকটি সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে কুড়িগ্রাম ও দিনাজপুরের প্রায় ৬’শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত সপ্তাহের শনিবার প্রথম দফায় কুড়িগ্রামের রাজারহাটে ৩ শতাধীক পরিবার ও গতকাল শুক্রবার দ্বিতীয় দফায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, চিড়া, গুড়, আলু, পেয়াজ, সাবান, লাইটার, মোমবাতি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ক্রিয়েটিভ সোসাইটির সহ সভাপতি অর্নিকা ফেরদৌস বৃষ্টি, বিতর্ক চর্চা কেন্দ্রের সংগঠক আব্দুল কাদের, তরিকুল ইসলাম পিয়াস, সদস্য নিপু, মেহেদি, রাজিয়া, ব্রুডার সদস্য তহমিনা নাসরিন, রোভার স্কাউটের সদস্য ইভান চৌধুরী, বিএনসিসির সদস্য ইসমাইল রিফাত প্রমুখ।




