রাজনীতি

বি. চৌধুরীর দাওয়াতে যাচ্ছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বারিধারাস্থ বাসভবনে আজ রাতে দাওয়াত দিয়েছেন কয়েকজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে।
রাত সাড়ে আটটায় এ দাওয়াতে গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানান হয়েছে। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অধিকাংশ আমন্ত্রিত অতিথি বি. চৌধুরীর বাসায় যান।
গত ১৩ জুলাইয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের আহবানে কয়েকটি রাজনৈতিক দলের চা-চক্র অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বাঁধা দেয়া নিয়ে অনেক রাজনৈতিক বির্তক দেখা দেয়। ওই বৈঠকে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বজলুর রশিদ ফিরোজ, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আ ও ম শফিউল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ রাজিনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সে বৈঠকে সিদ্ধান্ত ছিল পরবর্তী দাওয়াতটি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বাসায় হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button