Uncategorized

বিয়ের প্রলোভনে পড়ে কিশোরী অন্তঃসত্ত্বা, অতঃপর মামলা

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ফরাজী গ্রামের কিশোরী (১৬) বিয়ের প্রলোভনে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত, আলী হোসেন (২৫) একই গ্রামের বেলাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৫নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মা বাদী হয়ে বুধবার রাতে অভিযুক্ত যুবককে আসামি করে নারীও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ওই কিশোরীর প্রতিবেশী হয়। ২০২০ সালের (১২ আগস্ট) কিশোরীর মা বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওই দিন সন্ধ্যায় বিয়ের প্রলোভনে রান্না ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। এক পর্যায়ে আলী হোসেন কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকলে নিরুপায় হয়ে কিশোরীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button