জাতীয়শিরোনাম

বিষাক্ত খাদ্য বাজারজাতকারীদের শাস্তি দাবি

সুদৃশ্য মোড়কে যেসব প্রতিষ্ঠান বিষাক্ত খাদ্য বাজারজাত করে, তাদের মালিকদের আইন অনুযায়ী যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সৈয়দ আবুল মকসুদ।
আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ‘ইফতারসহ সকল খাদ্য বিষ ও ভেজালমুক্ত এবং নিরাপদ করা’র দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এ দাবি জানান তিনি।
বিষাক্ত খাবার খাইয়ে যাঁরা দেশের কোটি মানুষের ক্ষতি করছেন ও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। প্রয়োজনে আইন পরিবর্তন করে তাঁদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ারও আহ্বান জানান সৈয়দ মকসুদ।
সৈয়দ মকসুদ বলেন, ‘যাঁরা খাদ্যদ্রব্যে বিষ প্রয়োগ করছেন এবং সেটা বাজারজাত করছেন অত্যন্ত মনোরম প্যাকেটে, সেইসব প্রতিষ্ঠানকে এবং সেইসব প্রতিষ্ঠানের মালিকদের ফৌজদারি অপরাধে অভিযুক্ত করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি বিধানের দাবি জানাচ্ছি। ’ এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button