
ভারতের মণিপুর রাজ্যে একটি মাঝারি পাল্লার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এতে কেঁপে উঠেছে ঢাকাও।
সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৪২ মিনিটে মণিপুরের কাচিং শহরের কাছে এটি অনুভূত হয়।
ভূমিকম্পের ফলে ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল কেঁপে উঠেছে বলে খবর মিলেছে। তবে মণিপুর বা বাংলাদেশে কোথাও তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
পূর্বপশ্চিম




