আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার পার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ সোমবার রাত পর্যন্ত এক লাখ ৬৮ হাজার পার করেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৪ লাখ ৪৩ হাজার ২০৫ জন। তাদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৩৫ হাজার ২৪ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ২৫৬ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ছয় লাখ ৪০ হাজার ২৫২ জন সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ৬৮ হাজার জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হলো।
এ ছাড়া নতুন করে আরো ৪৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট দুই হাজার ৯৪৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সুত্র : এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button