খেলাশিরোনাম

বিশ্বের সেরা ১০০ খেলোয়াড়ের তালিকায় মাশরাফি, সাকিব ও মুশফিক

ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ইএসপিএন ৭৮টি দেশের প্রায় ৮০০ সেরা খেলোয়াড়ের মধ্য থেকে বিভিন্ন বিষয়ের উপর গবেষনা করে ১০০ জনের তালিকা তৈরি করেছে। এই তালিকায় ক্রিকেটার রয়েছেন মাত্র ১১ জন। যাদের মধ্যে তিনজন বাংলাদেশি আর বাকি ৮ জন ভারতীয়। বাকি আর কোনো দেশের ক্রিকেটাররা এই তালিকায় স্থান পাননি।

মূলত তিনটি বিষয় বিবেচনা করে এই তালিকা তৈরি করে ইএসপিএন। গুগলে ওই খেলোয়াড়দের খোঁজার সংখ্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার সংখ্যা ও বিভিন্ন বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়। আর এই ৩টি বিষয় মিলিয়ে তালিকার শীর্ষে আছেন জুভেন্টাসের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেবরন জেমস। আর তৃতীয় স্থানে আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

চতুর্থ স্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এ ছাড়া টেনিসের দুই মহাতারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদালের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম।

১১ ক্রিকেটারের মধ্যে সবার উপরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার অবস্থান সপ্তম। ১৩তম স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাকি ভারতীয়দের মধ্যে আছেন, যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পাওয়া সাকিব আল হাসান আছেন ৯০ তম স্থানে, মুশফিকুর রহিম ৯২তম ও মাশরাফি ৯৮তম স্থানে।

বাংলাদেশের সাকিব, মুশফিক, মাশরাফি ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০০ খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন মূলত নিজেদের খেলোয়াড়ী দক্ষতার কারণে।২০১৮ সালে নিদাহাস ট্রফিতে সাকিবের প্রতিবাদী আচরণের কথা তুলে ধরা হয়েছে ইএসপিএনের প্রতিবেদনে। এদিকে নিদাহাস ট্রফির মুশফিকের সেই বিখ্যাত নাগিন ডান্সের কথা বলা হয়েছে। এছাড়া এশিয়া কাপে মাশরাফির অসাধারণ অধিনায়কত্বের কথা তুলে ধরা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button