Uncategorized

বিশ্বনাথে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নেতাদের সাথে সমন্বয় না করে ৩টি ইউনিয়ন কমিটি করায় সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ সভাপতি শীতল বৈদ্যর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন ছাত্রলীগ নেতারা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঝাড়ু মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিটন দে, আলী আহমেদ জুয়েল, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন প্রমুখ।
বক্তারা বলেন, ‘ছাত্রলীগ সভাপতি শীতল বৈদ্য সংগঠনের জন্য একজন অযোগ্য, অদক্ষ ও অনভিজ্ঞ। তিনি তিন বছরে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কার্যক্রমে কোন অগ্রগতি আনতে পারেননি। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি দেয়ার পায়তারায় লিপ্ত। দলের এমন সভাপতিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ আজ থেকে অবাঞ্চিত ঘোষণা করছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button