খেলা

বিশ্বকাপের আগে শিরোপা জয় আমাদের বাড়তি শক্তি দেবে: মাশরাফি

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের অনুভূতি জানিয়ে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, এটা সত্যিই খুব অসাধারণ এক মুহূর্ত। বিশেষ করে ফাইনালের এমন এক জয়ের জন্য আমরা বহুদিন ধরেই অপেক্ষা করছিলাম। বিশ্বকাপের আগে শিরোপা জয় আমাদের বাড়তি শক্তি দেবে।
তিনি বলেন, আমি মনে করি খুবই সঠিক এক সময়ে এই জয়টা পেলাম। সামনেই বিশ্বকাপ, আশা করি এই জয়ের ধারা আগামীতেও বিরাজমান থাকবে।
আয়ারল্যান্ডের টুর্নামেন্ট আয়োজন ও অতিথেয়তার প্রশংসা করে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, এখানে খেলতে পেরে সত্যিই ভালো লেগেছে। বিশেষ করে যখন সবকিছুই আপনার সঙ্গে ভালো ঘটবে তখন প্রত্যেকটি বিষয়ই বেশ উপভোগ্য হয়ে ওঠে। এই সিরিজে আমরা শুরু থেকেই ভালো ক্রিকেট উপহার দিয়ে আসছিলাম। এক ম্যাচ না হেরেও এই ট্রফিটা হয়তো আমাদেরই প্রাপ্য ছিল।
এই নিয়ে সাতবার ফাইনাল খেলেছে টাইগাররা। আগের ছয়বার মুখ থুবড়ে পড়লেও এবার আর দূর্ভাগ্য বাংলাদেশকে পিছু হটাতে পারেনি। সপ্তম ফাইনালে অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ। ডাবলিনের দ্যা ভিলেজ ক্রিকেট ক্লাবের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েষ্ট ইন্ডিজকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
এদিন বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ২১০ রানের টার্গেট ৭ বল হাতে রেখেই টপকে যায় টাইগাররা। প্রথমে সৌম্য সরকারের ঝড়, এরপর শেষ দিকে এসে ঝড় তুললেন মোসাদ্দেক হোসেন সৈকত।
সৌম্যর ২৭ বলে হাফ সেঞ্চুরির পর মোসাদ্দেকের ২০ বল হাফ সেঞ্চুরি। এই দুই ঝড়ো ইনিংসের ওপর ভর করে এই প্রথম নিজেদের ক্রিকেট ইতিহাসে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button