বিজ্ঞান ও প্রযুক্তি

বিশাল ক্ষতির সম্মুখীন হল ‘ভোডাফোন’

আবারও বিশাল ক্ষতির সম্মুখীন হলো ‘ভোডাফোন’। সম্প্রতি কোম্পানি প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্টে এই ক্ষতির কথা জানানো হয়েছে। গত বছর অগাস্ট মাসে এক হয়ে গিয়েছিল ‘ভোডাফোন’ ও ‘আইডিয়া’। পরপর দুটি ত্রৈমাসিকেই ক্ষতির সম্মুখীন হল ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ‘ভোডাফোন’।
১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির ক্ষতির পরিমাণ ৫,০০০ কোটি টাকা। প্রসঙ্গত বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে ৫২৫০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে পারে কোম্পানিটি। সেই তুলনায় কম ক্ষতির সম্মুখীন হয়েছে ভোডাফোন আইডিয়া।
আরো পড়ুন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের সভাপতি হলেন বাংলাদেশি আনিশা
ঋণ বৃদ্ধির সাথেই ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে গ্রাহক প্রতি আয় কমেছে কোম্পানির। প্রসঙ্গত একই সময়ে ৬৫ শতাংশ বেশি লাভ করেছে মুকেশ আম্বানির ‘জিও’।
২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে মোট ১১,৭০০ কোটি টাকা ব্যবসা করেছে ভোডাফোন আইডিয়া। গ্রাহক প্রতি কোম্পানি ৮৯ টাকা আয় করেছে।
বিবৃতিতে মুম্বাইয়ের কোম্পানিটি জানিয়েছে ২০১৯ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে কোম্পানির মোট ১৮,২০০ কোটি টাকা খরচ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button