Uncategorized

বিরামপুরে বিষাক্ত স্পিরিট পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল) পানে আজ বুধবার এক দম্পতিসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দু্ইজন।
মৃতরা হলেন- বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আঃ মতিন (২২), সুলতান আলীর পুত্র মহসীন আলী (২৭), তোজাম্মেলের পুত্র আজিজুল (৩০), হঠাৎপাড়া মহল্লার শফিকুল (৫৫) ও স্ত্রী মঞ্জুয়ারা (৩৫) মঙ্গলবার রাতে স্পিরিট পান করেন। সন্ধ্যা থেকে তারা অসুস্থ বোধ করেন। বুধবার সকাল থেকে দুপুর একটার মধ্যে একে একে পাঁচজনের মৃত্যু হয়।
বুধবার সকালে খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সার্কেল এএসপি মিথুন সরকার ও বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলো থানা হেফাজতে নিয়েছেন।
মৃত: মহসীনের পিতা সুলতান আলী জানান, নিহতরা আগে থেকে মাদকাসক্ত ছিল। স্পিরিট পানে তারা অসুস্থ হয়ে মারা গেছেন।
পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জানান, বিরামপুর শহরের অনেক হোমিও দোকানে অবাধে স্পিরিট বিক্রি হয়। এই স্পিরিট পানেই তাদের মৃত্যু ঘটেছে।
ওসি মনিরুজ্জামান জানান, নেশা পানে তিনজনের মৃত্যুর কথা তারা জেনেছেন। তবে কি ধরনের নেশা তারা পান করেছিল তা পরীক্ষার জন্য মৃতদের লাশ দিনাজপুর মর্গে পাঠানো হবে। অপর দিকে স্পিরিট পানে একই গ্রামের রানা, জর্জিস, হৃদয় ও ছাত্তার নামে চার’জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button