slider

বিভাগীয় সমাবেশ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রস্তুতি সভা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারের পদত্যাগ, ১০ দফা দাবী আদায় এবং বিদ্যুৎ ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৪ ফ্রেব্রুয়ারি রংপুর বিভাগীয় গনসমাবেশ সফল করতে বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দূল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক মো: জাফরউল্লাহ, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মো: সোহেল রানা প্রমুখ।

বক্তারা ১০ দফা দাবী আদায় এবং বিদ্যুৎ ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৪ ফ্রেব্রুয়ারি রংপুর বিভাগীয় গনসমাবেশ সফল করার আহবান জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button