Uncategorized

বিবাদ আরো উস্কে দিল সাবেক ইংলিশ পেসার!

ইংল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠের দুই ঘটনাকে নিয়ে পক্ষে-বিপক্ষে কথা চলছেই। এদিকে ইংলিশ সাবেক পেসার স্টিভ হার্মিসন ইংল্যান্ডের খেলোয়াড়দের পক্ষ নিয়েই কথা বলেছেন।
সিরিজে ১-০ তে এগিয়া থাকা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যখন জয়ের স্বপ্ন দেখতেছিলো। তখন বাধা হয়ে দাঁড়ান প্রথম ম্যাচে অর্ধশত করা ইংলিশ অধিনায়ক জস বাটলার। তাসকিনের বলে বাটলারের লেগ বিফোর উইকেটের আবেদন করলে আম্প্যায়ার তা নাকচ করে দেন। এরপর বাংলাদেশ রিভিউ নিয়ে সিদ্ধান্ত নিজের পক্ষ করে নেয়ার পর উদযাপন করে। যেটি ইংলিশ অধিনায়ক সহ্য করতে না পেরে বাংলাদেশি খেলোয়াড়দের দিকে এগিয়ে আসেন। পরে অ্যাম্পায়ারদের মাধ্যমে পরিস্থিতি ঠাণ্ডা হয়। এরপর মাঠের সেই জের গড়িয়েছে ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের করমর্দন করার সময়ও। জনি বেয়ারস্টো ও তামিম ইকবালের হাত মেলানোকে কেন্দ্রে করে এক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বেন স্টোকস। পরে সাকিব আল হাসানের নেতৃত্বে বিষয়টি আর বেশি দূর গড়ায়নি।
মাঠের ঘটনায় বাটলার চটে গেলেও খুব বেশি পরিস্থিতি খারাপ হয়নি কিন্তু হার্মিশনের দাবি বাটলারের জায়গায় স্টোকস কিংবা তিনি নিজে থাকলেও অন্য ঘটনা ঘটতে পারতো। তিনি বলেন, ‘অন্তত পাঁচজন বাংলাদেশি খেলোয়াড় বাটলারের দিকে তেড়ে আসার ভঙ্গি করছিল। এটার দরকার ছিল না। আমি খুশি যে তারা এটা স্টোকসের সাথে করেনি। কারণ আমার মনে হয় না তাহলে ব্যাটটা ওর হাতে থাকত! আমার তো মনে হয় আমিও ও রকম কিছু করতাম। যা দেখলাম সেটা আমার পছন্দ হয়নি।’
গুরুত্বপূর্ণ বাটলারের সেই উইকেট পাওয়ায় বাংলাদেশ উদযাপন করতেই পারে তবে এর মাত্রা অতিক্রম হয়েছে বলে হার্মিশন মনে করেন, ”তাদের আবেগটা দারুণ ছিল, ‘আমরা উইকেট পেয়েছি।’ কিন্তু বাটলারের সাথে তারা যেটা করল সেটা তো ঠিক না। তারা এসে পড়ল ওর মুখের ওপর।’
উল্লেখ্য, সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ-ইংল্যান্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button