খেলা

বিপিএল : চতুর্থ আসরের শিরোপা ঢাকার

চতুর্থ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো ঢাকা ডায়নামাইটস। শুক্রবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে তৃতীয়বারের মত বিপিএল শিরোপা জিতলো রাজধানীর দল। ২০১২ ও ২০১৩ সালে টুর্নামেন্টের প্রথম দুই আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্লাডিয়েটর্স নামের একটি দল। ওই দুই আসরে ঢাকাকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
মিরপুরে আজ টস জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায় রাজশাহী। পাওয়ার প্লের ছয় ওভারেই ঢাকার তিন ব্যাটসম্যানকে সাজ ঘরে ফেরায় ড্যারেন স্যামির দল। তবে একপ্রান্তে ঢাকার পক্ষে চমৎকার সুচনা করেন ওপেনার এভিন লুইস। তার ৩১ বলে ৪৫ রানা ঢাকার ইনিংসে সর্বোচ্চ। ঢাকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। ৩১ বলে ৩৩ রান করেন সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়ক। যথারীতি আজও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। অন্যরা কেউ বড় ইনিংস খেলতে না পারলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাড়ায় ৯ উইকেটে ১৫৯.
১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে ধীর গতির ব্যাটিং করেই মূলত ব্যাকফুটে চলে যায় রাজশাহী। দশ ওভার শেষে তাদের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ৬২. কিন্তু এরপর রানরেটের সাথে পাল্লা দিতে গিয়ে দ্রুত উইকেট হারাতে থাকে পদ্মাপাড়ের দলটি। ২ উইকেটে ৬২ থেকে ১০৩ রানে শেষ হয় তাদের ইনিংস। মমিনুল হকে ৩০ বলে ২৭, সাব্বির রহমানের ২২ বলে ২৬ ছাড়া আর কেউ নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক ড্যারেন স্যামি করেছেন ৬ রান।
ঢাকার পক্ষে সাকিব আল হাসান, সানজামুল ইসলাম ও আবু জায়েদ ২টি করে উইকেট নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button